• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ বিডিসি ক্রাইম বার্তা পরিবারের নবাগত ওসির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

শ্রীনগরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদকঃ / ৪২ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন জনির বিরুদ্ধে মুন্সিগঞ্জের আঞ্চলিক দৈনিক সভ্যতার আলো পত্রিকায় “চাঁদা না দেওয়ায় রাস্তার নির্মাণ কাজ বন্ধ” শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ হয়। সেই মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভা করা হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর) দুপুর ২ টায় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ আসলাম, কার্যকরী সদস্য জাকির লস্কর, সদস্য ফয়সাল হোসেন, সাংবাদিক মেহেদী সুমন ও শাফিন আহম্মেদ।

ফরহাদ হোসেন জনি তার বক্তব্যে বলেন, মুন্সিগঞ্জের আঞ্চলিক দৈনিক সভ্যতার আলো পত্রিকায় “চাঁদা না দেওয়ায় রাস্তার নির্মাণ কাজ বন্ধ” শিরোনামে একটি মিথ্যে সংবাদ প্রকাশিত হয় যা সম্পুর্ণ ভিত্তিহীন। আমার প্রশ্ন হলো সরকারি প্রকল্পের কাজ সরকারি লোক যদি বন্ধ করে সেখানে আমার কি করনীয়? এই বন্ধের বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও বলেন, একটি সংবাদে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, তার বক্তব্য নেয়া প্রয়োজন হয়, সংবাদটি যিনি করেছেন তিনি অপেশাদার সাংবাদিক এর পরিচয় দিয়েছেন এখানে,এই প্রতিবাদ সভার মাধ্যমে আহ্বান থাকবে মূল গণমাধ্যমের ধারায় সাংবাদিকতা হোক। রাস্তার কাজ বন্ধের বিষয়ে শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এর কাছে জানতে চাইলে বলেন বন্ধ কাজ এমন কোন রেকর্ড আমার কাছে নাই, আমি তো জানি আমার কাজ চলে।

সংবাদ প্রকাশের বিষয়ে সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল বলেন সাংবাদিক এর বিরুদ্ধে তো আমি কোন নিউজ করিনাই ভাই, এটি আমাদের লোকাল রিপোর্টার পাঠিয়েছে,আমি লোকাল রিপোর্টার এর সাথে কথা বলি, আমি এখন মটর সাইকেল এর মধ্যে তো,নজদি রিপোর্ট এর কোন ব্যাপার থাকে হোয়াটসঅ্যাপ এ পাঠান আমি দেখতেছি।আমাদের লোকাল রিপোর্ট ছাড়া আমরা ছাপাই না, আমার লোকাল রিপোর্টার এর সাথে কথা বলে ব্যাবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!