• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ বিডিসি ক্রাইম বার্তা পরিবারের নবাগত ওসির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

শ্রীনগরে সাংবাদিককে হত্যা চেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ / ৯৭ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শ্রীনগরে মব সৃষ্টি করে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর সন্ত্রীসী কয়দায় হত্যাচেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে শ্রীনগরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যে অভিযোগ সৃষ্টি করা হয়েছে, যা শুধু একজন ব্যক্তিকে নয় পুরো গণমাধ্যমকেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা। তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন গণতন্ত্রের জন্য হুমকি। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বাধা দিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আশ্রয় নেওয়া খুবই দুঃখজনক। বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,

বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো) এর মহাসচিব ফয়সাল হাওলাদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আনিসুর রহমান নিলয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম কামাল, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ সভাপতি শাজাহান খান, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম, বিডিসি ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার এম স্বপন মাহমুদ, ।

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাইউম মাইজভান্ডারি, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মেহেদী সুমন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ, মুন্সীগঞ্জ জেলা ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নবিন।

পিংকি রহমান, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কার্যকরি সদস্য জাকির লস্কর, কোষাধ্যক্ষ মান্নান সিদ্দিকী,আমার দেশ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অপু হোসেন লোকমান, সাফিন আহমেদ, মুন্সিগঞ্জের বার্তার শ্রীনগর উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ সিগবাতুল্লাহ বিদ্যুত, দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু আহাম্মেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের গনমাধ্যম কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!