• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

শ্রী শ্রী রাধাগোবিন্দ ও নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বনি আমিন (ঢাকা) প্রতিনিধিঃ / ১৫৫ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
0-0x0-0-0#

বনি আমিন (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর মালঞ্চ হিন্দু পঞ্চায়েত কমিটির উদ্যোগে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতির এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী রাধাগোবিন্দ ও নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন। সোমবার সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানান পেশার মানুষ উপস্থিত থেকে নতুন এই ধর্মীয় কমপ্লেক্স নির্মাণের আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর আমান উল্লাহ আমান, যিনি ডাকসুর সাবেক ভিপি, চার বার সাবেক এমপি, সফল মন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা হিসেবে সুপরিচিত। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে তিনি বলেন, “বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি আমাদের অস্তিত্ব ও ঐতিহ্যের ভিত্তি। রাধা গোবিন্দ মন্দিরের নতুন এই স্থাপনা ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। এখানে শুধু প্রার্থনা নয়, শান্তি, মানবতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়বে।” তিনি নির্মাণ কাজের সফলতা কামনা করেন এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন,
নাট মন্দির সহ এই মন্দির কমপ্লেক্স শুধু উপাসনালয়ের সীমায় নয়; এটি হয়ে উঠবে সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রাণ কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম এখানে তাদের শিকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পাবে।” তিনি কমিটির নেতৃবৃন্দের আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং সার্বিক সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মালঞ্চ হিন্দু পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাস। তিনি বলেন, এই মন্দির ও নাট মন্দির আমাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড কে আরও সু- সংগঠিত করবে। এখানে নিয়মিত ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্মাণ কাজের অগ্রগতি নিয়মিত ভাবে পর্যবেক্ষণের আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শ্রী দিলিপ কুমার সরকার। তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠান আরও সুশৃঙ্খল ও উৎসবমুখর হয়ে ওঠে।

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ পুজা মণ্ডপ এবং নির্ধারিত নির্মাণ স্থল পরিদর্শন করেন। তারা উপস্থিত সকলের শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য ও সম্প্রীতি কামনা করেন। স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন মন্দির কমপ্লেক্স নির্মিত হলে তাদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্ম মানবিক শিক্ষা অর্জনের একটি সুন্দর পরিবেশ পাবে।

উল্লেখ্য, নির্মিতব্য ভবনটিতে আধুনিক সুযোগ–সুবিধাসহ প্রার্থনালয়, নাটমন্দির, কমিউনিটি সেন্টার, সাংস্কৃতিক চর্চাকেন্দ্র এবং সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা স্থান রাখা হবে। শিগগিরই পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শুরু হবে বলে আয়োজকরা জানান।আয়োজনে: মালঞ্চ হিন্দু পঞ্চায়েত কমিটি, সার্বিক সহযোগিতায়: ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!