• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সম্প্রতি টঙ্গীবাড়ীতে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সামসুদ্দিন তুহিন: / ৪৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 


সামসুদ্দিন তুহিন :সম্প্রতি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব মিয়ার বাড়িতে বিভিন্ন গ্রামের কয়েকশতাধিক অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ মানবিক উদ্যোগে ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি বেসন এবং ১ প্যাকেট খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব মিয়া, আবু জ্বার গিফারী জুয়েল, মোঃ জাফর ইকবাল ও মোঃ হাবিবুর রহমান শাহীনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং দুই হাজারের অধিক রোজাদারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!