• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেন’কে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭১ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ- এর চেয়ারম্যান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক সম্প্রতি কুড়িগ্রামে কারাবন্দি সাংবাদিক আনোয়ার হোসেন’কে দেখতে কারাগারে যান এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি সাংবাদিক আনোয়ার হোসেন এবং তার পরিবারের ওপর চলমান নিপীড়ন ও অনাচারের বিষয় শোনার পর হতবাগ হয়ে পড়েন।

বুধবার (৩ডিসেম্বর) রংপুর রেঞ্জ পুলিশের পুলিশ সুপার জনাব আলমগীর হোসেনের সঙ্গে সাংবাদিক আনোয়ার হোসেনের মুক্তি ও সার্বিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকেও একটি লিখিত আবেদন দেওয়া হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উত্তর অঞ্চলের নেতা বেলায়েত বাবু, বগুড়া জেলা ইউনিটের নেতা আব্দুল মোমিন পিয়াস এবং কেন্দ্রীয় ইউনিটের পরিচালক রেজাউল করিম রেজা। সাংবাদিক’রা তাদের অভিজ্ঞতা, সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

খায়রুল আলম রফিক সাংবাদিকতার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তার অব্যাহত ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং পেশাদার সাংবাদিকতার নীতি ও স্বাধীনতা রক্ষায় সকলকে সোচ্চার থাকার পরামর্শ দেন। গতকাল ফিরে আসার পথে বগুড়ায় একটি হোটেলে স্থানীয় সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা দেন। এসময় সাংবাদিক নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উত্তরাঞ্চলের নেতা বেলায়েত বাবু বলেন,

“গতকাল ভোরে খায়রুল আলম রফিক রংপুরে উপস্থিত হন। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল যেন তিনি আমাদের এখানে বেড়াতে এসেছেন। পরবর্তী তে জানালেন, ‘চলো বেলাল, কুড়ি গ্রামে আনোয়ার’কে দেখতে যাব। ডিআইজি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে মুক্ত করতে হবে।’ এমন নিঃস্বার্থ, দায়বদ্ধ ও মানবিক নেতৃত্ব এ যুগে বিরল। তিনি অতিরিক্ত খরচ পছন্দ করেন না, বুকবিলাস অপছন্দ। প্রস্তুতি ও এই মহান উদ্দেশ্যে অংশ নেওয়ায় আমরা সত্যিই আনন্দিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!