• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

সিরাজদিখানে পুলিশের সামনেই নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল

সজিব হাওলাদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৮৫ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সজিব হাওলাদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়য়মী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু।

স্থানীয় সূত্র জানায়, এই মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে। শেখ হাসিনার মৃত্যুদন্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।

সিরাজদিখান থানার ওসি আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে মিছিল করার লোকজন পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!