• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজদিখানে বিএনপির নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

সজিব হাওলাদার (নিজস্ব) সংবাদদাতাঃ / ৮১ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সজিব হাওলাদার (নিজস্ব) সংবাদদাতাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ–০১ আসনের সিরাজদিখান উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৯নং ওয়ার্ড, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালানো হয়।

প্রচারণা সভায় ৯নং ওয়ার্ডের মূল দলের সভাপতি বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ-কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া মূল দলের বিএনপির সহ-সভাপতি মোঃ মনির হোসেন জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় ৯নং ওয়ার্ডের মুল দলের সভাপতি বিএনপির বক্তব্যে রাখেন, মোঃ হালিম বেপারী।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কর্মী মোঃ ছাত্তার বেপারি, আয়নাল হক শেখ, ময়না বেপারি, মোকলেছ বেপারি, মুক্তার বেপারি, শুভ শেখ, আমজাদ বেপারি, আব্দুল আজিজ শেখ, আব্দুল বেপারি, ইলু ফকির, আইয়ুব আলী বেপারি, মাসুদ দেওয়ান, বাচ্চু বেপারি, লালমিয়া বেপারি, জাহাঙ্গীর দেওয়ান, করির দেওয়ান, সাকিল শেখ, শহিদুল বেপারি, লিয়ন বেপারি, মনির হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!