• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

সিরাজদিখানে বিজয় দিবস উদযাপনের নামে বেপরোয়া চাঁদাবাজি, ব্যবসায়ীদের ক্ষোভ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ১১৮ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মহান বিজয় দিবস উদযাপনের অজুহাতে ইঁট ভাটা, কোল্ড স্টোর, হাউসিং কোম্পানি, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন হাট- বাজার, দোকানপাট ও পরিবহনে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের ব্যানারে এই চাঁদা তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ‘বিজয় দিবসের খরচ’ মেটানোর নামে এমন জবরদস্তিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস’কে সামনে রেখে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনের কথা বলে ব্যবসায়ীদের হাতে ধরিয়ে দিচ্ছে তাদের ছাপানো অনুষ্ঠান সূচির কার্ড। চাঁদার অংক ৫ লক্ষ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে বা কম দিতে চাইলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতসহ বিভিন্ন আইনের ঝামেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক ব্যবসায়ী জানান, “সারা বছরই কোনো না কোনো দিবসের নাম করে চাঁদা দিতে হয়। এখন বিজয় দিবস উপলক্ষে টাকা তো দিতেই হবে। ব্যবসা এমনিতেই মন্দা, তার ওপর জোর করে চাঁদা নেওয়াটা আমাদের ওপর জুলুম। আদায়কারী প্রধান সদস্য সিরাজদিখান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিএ মোঃ বশির আহমেদ লস্করের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন এ বিষয়ে ইউএনও স্যারের সাথে কথা বলেন তিনি ভালো জানেন।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুম্পা ঘোষ প্রতিবেদককে বলেন, এক সময় আমার অফিসে আসেন বিস্তারিত বলবো।

(১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিন ব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!