• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে সেনাাবহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ১১১ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়েছে। রোববার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেকোয়াটারে নিয়ে আসা হয়। যার বর্তমান সিজার মূল্যে ৪০ লাখ টাকা।

সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবি”র জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালসহ ১৪ জন সদস্যসহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান,বিজিবি”র সদর দফতরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পন্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরাপ্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান। আটককৃত এইসব অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদার করা হয়েছে বলে ও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!