• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮১ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিলেন না।

এদিকে বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজটিতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!