• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, পুরস্কার ঘোষণা

সংবাদদাতা / ৫৬ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সম্পর্কে কোনো তথ্য থাকলে তা জানাতে জনগণকে আবেদন করা হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্তভাবে পুরস্কৃত করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে হামলাকারীদের ধরতে জোর অভিযান চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারে চেষ্টা করছে।

পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, উক্ত ব্যক্তির অবস্থান বা কোনো তথ্য থাকলে তা দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!