• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাদির মর্মান্তিক মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪০ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এসব কথা উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক।

তিনি আরও বলেন, অন্যায়, অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস ছিলেন হাদি। যে দৃঢ়তা, স্পষ্টতা ও দায়বদ্ধতার সঙ্গে আন্দোলনের ভাষা জনগণের সামনে তিনি তুলে ধরেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উপদেষ্টা আরও বলেন, তরুণদের জাগ্রত করা, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে জনমত গড়ে তোলায় হাদির অবদান অনস্বীকার্য। তার সংগ্রামী জীবন, আদর্শ ও সাহস ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!