• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘২০০ আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত এ মাসেই’

সংবাদদাতা / ৭৪ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

চলতি মাসে ২০০ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল। তবে ২০/১ উপ-ধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাশ হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে।

তিনি আরও বলেন, এ ধরনের আরপিও একতরফাভাবে কেন পাশ করা হলো। বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনঃবিবেচনা করার আহবান জানান তিনি। জানান, এতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!