• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

লৌহজং থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবারের

সজীব হাওলাদার (নিজস্ব) প্রতিবেদকঃ / ১৫৭ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
0-0x0-0-0#

সজীব হাওলাদার (নিজস্ব) প্রতিবাদকঃ মানবিক পুলিশিং ও জনবান্ধব প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, ন্যায়বোধ ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত হয়েছেন “মানবতার ফেরিওয়ালা” নামে।

সম্প্রতি লৌহজং থানায় ওসি মোঃ মনিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিডিসি ক্রাইম বার্তা-এর সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক ইউনিয়ন (বসকো)-এর মহাসচিব ফয়সাল হাওলাদার। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ–সাংবাদিক সম্পর্ক, অপরাধ দমন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জন সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফয়সাল হাওলাদার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসি মোঃ মনিরুল ইসলাম তার কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।”এ সময় উপস্থিত ছিলেন বিডিসি ক্রাইম বার্তার নিজস্ব প্রতিবেদক  সজিব হাওলাদার।

ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমি সর্বদা চেষ্টা করি। সাংবাদিকরা সমাজের দর্পণ। গঠনমূলক সাংবাদিকতা আমাদের কাজকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।” তিনি গণমাধ্যমের সহযোগিতায় অপরাধমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সংরক্ষণ ও জনস্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থানীয় প্রশাসন ও গণ মাধ্যমের মধ্যে ইতিবাচক বার্তা বহন করে, যা একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!