• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আতিকুর রহমান টিপু, সম্পাদক গুলজার হোসেন নির্বাচিত ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ টঙ্গীবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি

মিজান মৃধা (ফরিদপুর) জেলা প্রতিনিধি: / ৮০ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মিজান মৃধা (ফরিদপুর) জেলা প্রতিনিধি: বোয়ালমারীতে সদ্য আগত থানা অফিসার-ইনচার্জ (ওসি) সংবাদ কর্মিদের সাথে মত বিনিময় করেছেন। ফরিদপুরের বোয়ালমারীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনর সাথে বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের থানা ক্যাম্পাসে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাতে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

মত বিনিময় সভায় নবাগত ওসি মো: আনোয়ার হোসেন সংবাদ কর্মিদের স্বাগত জানিয়ে বলেন, সামনে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচনটি হবে সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ- স্বচ্ছ নির্বাচন। নির্বাচন কেন্দ্রীক বদলী আমাদের দায়িত্বের দৃঢ়তাকে কঠিন ভাবে স্মরণ করিয়ে দেয়। সে কারণে নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নাবাগত ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক বিষয়ে কোন ছাড় নয়।

সংবাদ কর্মিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে, ইনশাআল্লাহ। সাংবাদিক দের সহযোগিতা কামনা করে ওসি বলেন, ‘আমার দরজা সব সময় খোলা থাকবে এবং থানা সব সময় দালালমুক্ত থাকবে।

মতবিনিময় সভা সমন্বয় করেন, এস আই শরীফ আব্দুর রশিদ এবং এসআই মাহমুদ হাসান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী প্রসক্লাবের সভাপতি মো. রেজাউ হক, প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মো: মোরশেদ আহম্মেদ সিকদার লিটু, সাধারন সম্পাদক মুহাব্বত জান চৌধুর, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ সাগর, সদস্য মো: ইলিয়াস মোল্লা, মো: মিজানুর রহমান (মিজান) মৃধা, সিরাজুল ইসলাম, মনির মিয়া, মোল্লা মনির, মিজান উল রহমান, জাহাঙ্গীর হোসেন, হুসাইন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!