• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী রমজানের শিক্ষাকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে — অধ্যাপক এবিএম ফজলুল করীম জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১

কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে জনি সরদার গ্রেফতার,  ভিকটিম উদ্ধার

বনি আমিন (কেরানীগঞ্জ): / ১১৪ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বনি আমিন (কেরানীগঞ্জ): বরিশালের কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত এক অপহরণ মামলার পলাতক আসামি জনি সরদার (২০) র‌্যাব-১০ এর তৎপর অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। এ সময় ভিকটিম (১৬) কেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া উইং এর সহকারী পরিচালক শামীম হাসান সরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ওই ভিকটিম গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল সাড়ে তিনটার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকায় সুমনের ফার্মেসীর দোকানের সামনে পৌঁছালে জনি সরদার ও তার সহযোগীরা ভিকটিমের মুখ চেপে ধরে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা (এফআইআর নং-৩৪, জিআর নং-১০৪, তারিখ-১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে অধিনায়ক, র‌্যাব-১০ বরাবর একটি অভিযোগপত্র প্রেরণ করেন। ওই অভিযোগপত্রের প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

অদ্য ১০ জুন ২০২৫ বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল কেরাণীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি জনি সরদার’কে গ্রেফতার করে। জনি সরদারের তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জনি সরদারের বাড়ি বরিশালের বন্দর থানার সিংহেরকাঠী গ্রামে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!