• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী রমজানের শিক্ষাকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে — অধ্যাপক এবিএম ফজলুল করীম জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

সংবাদদাতা / ৭৩ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে পরিবার ও দলের পক্ষ থেকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাহিদ হোসেন। ডা. জাহিদ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।

আজ যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা আসবেন। যদি দেশের বাইরে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তবে তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তার স্বাস্থ্যের প্রতি আমাদের নজর রাখা জরুরি বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!