• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪

সংবাদদাতা / ২৪০ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মার্কিন কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কি এবং তার দুই কর্মীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) জ্যাকি ওয়ালোরস্কির অফিস এবং স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনায় ওয়ালোরস্কি (৫৮) ছাড়াও ওয়ালোরস্কির যোগাযোগ পরিচালক এমা থমসন (২৭) এবং আইন প্রণেতার জেলা পরিচালক জ্যাচেরি পোটস (২৮) নিহত হয়েছেন। ওয়ালোরস্কি একজন রিপাবলিকান, যিনি ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন।

এলখার্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তিনি যখন অন্য দুজনের সঙ্গে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তখন অন্য একটি গাড়ি তাদের লেনের দিকে চলে যায়। এতেই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্য গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। ওয়ালোরস্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এছাড়া ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসাবে উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরা ও। একই সঙ্গে এই নারী কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!